মাদরাসাতুত তাক্বওয়া

যিকির ও তাসবিহ

প্রতিদিনের সকাল-সন্ধ্যার যিকির ও তাসবিহ গণনা

প্রতিটি কার্ডে চাপ দিয়ে গণনা করুন, নির্ধারিত সংখ্যা পূর্ণ হলে কার্ডটি সবুজ হয়ে যাবে

أَصْبَحْنَا وَأَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আমরা ভোরে উপনীত হলাম এবং সমস্ত রাজত্বও আল্লাহর জন্য ভোরে উপনীত হলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
اللَّهُمَّ بِكَ أَصْبَحْنَا، وَبِكَ أَمْسَيْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ النُّشُورُ
হে আল্লাহ! তোমারই সাহায্যে আমরা সকালে উপনীত হলাম, তোমারই সাহায্যে সন্ধ্যায় উপনীত হই, তোমারই মাধ্যমে বেঁচে থাকি এবং তোমারই মাধ্যমে মৃত্যুবরণ করি, আর তোমারই দিকে পুনরুত্থান।
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
সাইয়্যিদুল ইস্তিগফার — হে আল্লাহ! তুমি আমার রব, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার বান্দা এবং যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর আছি। আমি যা করেছি তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাই। তোমার নিয়ামতের কথা স্বীকার করছি এবং নিজের গুনাহের কথাও স্বীকার করছি, অতএব আমাকে ক্ষমা করো, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না।
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তাঁরই উপর ভরসা করি, তিনি মহান আরশের রব।
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
আল্লাহর নামে শুরু করছি, যাঁর নামের সাথে আসমান-জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا
আমি সন্তুষ্ট থাকলাম আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দ্বীন হিসেবে এবং মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে নবী হিসেবে পেয়ে।
أَمْسَيْنَا وَأَمْسَى الْمُلْكُ لِلَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আমরা সন্ধ্যায় উপনীত হলাম এবং সমস্ত রাজত্বও আল্লাহর জন্য সন্ধ্যায় উপনীত হলো। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
اللَّهُمَّ بِكَ أَمْسَيْنَا، وَبِكَ أَصْبَحْنَا، وَبِكَ نَحْيَا، وَبِكَ نَمُوتُ وَإِلَيْكَ الْمَصِيرُ
হে আল্লাহ! তোমারই সাহায্যে আমরা সন্ধ্যায় উপনীত হলাম, তোমারই সাহায্যে সকালে উপনীত হই, তোমারই মাধ্যমে বেঁচে থাকি এবং তোমারই মাধ্যমে মৃত্যুবরণ করি, আর তোমারই দিকে প্রত্যাবর্তন।
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের মাধ্যমে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি তাঁরই উপর ভরসা করি, তিনি মহান আরশের রব।
اَللّٰهُمَّ إِنِّىْ أَمْسَيْتُ أُشْهِدُكَ وَأُشْهِدُ حَمَلَةَ عَرْشِكَ وَمَلَائِكَتَكَ وَجَمِيعَ خَلْقِكَ أَنَّكَ أَنْتَ اللهُ لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ
হে আল্লাহ! আমি সন্ধ্যায় উপনীত হয়ে তোমাকে, তোমার আরশ বহনকারী ফেরেশতাদের, সকল ফেরেশতাকে এবং তোমার সকল সৃষ্টিকে সাক্ষী রাখছি যে, তুমিই আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক, তোমার কোনো শরিক নেই এবং মুহাম্মাদ তোমার বান্দা ও রাসূল।

সাধারণ যিকির (যেকোনো সময়)

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
আল্লাহ পবিত্র ও মহান, সকল প্রশংসা তাঁরই।
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই এবং তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান।
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَٰهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ
আল্লাহ পবিত্র, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ সবচেয়ে মহান।
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি এবং তাঁরই দিকে তওবা করছি।
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ
হে আল্লাহ! মুহাম্মাদ ও তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করো।
লক্ষ্যমাত্রা নির্ধারিত নেই
হোম জিকির রুকইয়া জিজ্ঞাসা লগইন