قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
সূরা ইখলাস: বলুন, তিনি আল্লাহ, একক। আল্লাহ অমুখাপেক্ষী। তিনি জন্ম দেননি এবং জন্মগ্রহণও করেননি, আর তাঁর সমতুল্য কেউ নেই।
সূরা ফালাক্ব: বলুন, আমি আশ্রয় চাই ভোরের রবের কাছে — তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে, অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছড়িয়ে পড়ে, গিরায় ফুৎকার দানকারিণীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
সূরা নাস: বলুন, আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের ইলাহর কাছে — কুমন্ত্রণাদাতা, আত্মগোপনকারীর অনিষ্ট থেকে, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, জিন হোক বা মানুষ।
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) অসুস্থ অবস্থায় নিজে এই তিন সূরা পাঠ করে নিজের শরীরে ফুঁ দিতেন এবং হাত বুলাতেন। প্রতিদিন সকাল-সন্ধ্যায় ৩ বার করে পাঠ করা সুন্নত।