আমাদের সম্পর্কে
"মাদরাসাতুত তাক্বওয়া" একটি আধুনিক এবং সুসংগঠিত দ্বীনি ও জেনারেল শিক্ষার প্রতিষ্ঠান। এটি শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম তৈরি করা যারা দ্বীন ও দুনিয়ার জ্ঞান দিয়ে সমাজকে আলোকিত করবে।
প্রতিষ্ঠার ইতিহাস
২০১০ সালে এই প্রতিষ্ঠানটি "হাজী আব্দুর রহমান জামেয়া ইসলামিয়া মাদরাসা" নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে, ২০২৪ সালে হাফিজ মাওলানা হাবিবুর রহমান পুনরায় উদ্যোগ গ্রহণ করে "মাদরাসাতুত তাক্বওয়া" নামে নতুনভাবে প্রতিষ্ঠা করেন। এটি ২০২৪ সালের ৭ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এবং হিফজ বিভাগসহ কার্যক্রম চালু করে। প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃক প্রাথমিক বিদ্যালয় (কিন্ডার গার্টেন) হিসেবে নিবন্ধিত এবং অনুমোদিত (স্কুল কোড: 486188)।
প্রতিষ্ঠাতা ও সিনিয়র পরিচালক: মুফতি মুআজুর রহমান
তিনি ইসলামী ও আধুনিক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিমুলতলা (নয়াগ্রাম) গ্রামের এক সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ মুসলিম পরিবারে তাঁর জন্ম। তাঁর পিতা মোঃ আব্বাছ আলী অত্র এলাকার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব এবং একনিষ্ঠ তাবলীগী মুরুব্বি। শৈশবে তাঁর বড় বোন আলেমা রহিমা আক্তারের নিকট শিক্ষার হাতেখড়ির মাধ্যমেই তাঁর জ্ঞানার্জনের পথচলা শুরু হয়।
তাঁর দূরদর্শী নেতৃত্বে "মাদরাসাতুত তাক্বওয়া" আজ একটি প্রগতিশীল দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপ্রতিষ্ঠিত। তাঁর উদ্যোগেই ২০২১ সালে "মিসবাহুল হুদা বালিকা দারুল হাদিস মাদরাসা" প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে তাকমিল ফিল হাদিস (কামিল/মাস্টার্স) পর্যন্ত সফলভাবে পাঠদান পরিচালনা করছে। বর্তমানে সেখানে দুই শতাধিক ছাত্রী ইসলামী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যৎ জীবন গঠনের পথে এগিয়ে চলেছে।
- হিফজ: জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা, সিলেট (২০০৭)
- তাকমিল ফিল হাদীস (মাস্টার্স): জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকা (২০১৯)
- ইংলিশ অনার্স: নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া (২০২০)
- ফাজিল: সোনাকান্দা বহুমুখী কামিল মাদরাসা
- কামিল: সিলেট সরকারি আলিয়া মাদরাসা
শিমুলতলা, ডাক: জুড়ী, থানা: জুড়ী, জেলা: মৌলভীবাজার।
প্রতিষ্ঠাতা পরিচালক: হাফিজ মাওলানা হাবিবুর রহমান

উদ্দেশ্য ও লক্ষ্য
মাদরাসাতুত তাক্বওয়া একটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আদর্শ নাগরিক ও দক্ষ আলেম তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। কুরআন ও সুন্নাহর আলোকে ছাত্রদের মানসিক, চারিত্রিক ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের জন্য প্রতিষ্ঠানটি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।